গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা পিনু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ১২:৫২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ১২:৫২:৩৮ অপরাহ্ন
ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন-অর রশিদ পিনু (৫২) কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
কয়েকদিনে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিভিন্ন ভিডিওতে পিনুকে প্রথম সারিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে । গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান এর সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স