ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ খাতে অবদানে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০১:২৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০১:২৩:০০ অপরাহ্ন
প্রাণিসম্পদ খাতে অবদানে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমান




প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন তিনি।

আটটিতে স্বর্ণপদক এবং ১৫টিতে রৌপ্য পদক প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাণীসম্পদ সেক্টরের উন্নয়ন ও বিকাশের স্বীকৃত স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে যারা 'জাতীয় প্রাণিসম্পদ পদক' পেলেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন দেশের প্রাণিসম্পদ সেক্টরে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতি। আপনাদের এই অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এই খাত সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করি। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।


তিনি আরও বলেন, বাংলাদেশে আপনাদের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রসেসিং সেন্টার এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। আমি আশা করি, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ