ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপার আবুল কালাম আজাদ গাজীপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৫৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৫৫:০৪ অপরাহ্ন
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গাজীপুর থেকে গ্রেপ্তার




হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সূত্রের তথ্যমতে, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।


আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।


এর আগে, গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ