বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষার মান আর কখনো নিচে নামবে না: এমপি ডা. লিটন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:০০:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:০০:২৩ অপরাহ্ন
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ‘বিএনপি সরকারে আসলেই পড়াশোনার ইতিবাচক পরিবর্তন হয়, আর ক্ষমতা থেকে চলে গেলে শিক্ষার ক্ষতি হয়। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তোমরা নিশ্চিত থাকতে পারো—বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে, পড়াশোনার মান আর কখনো নিচের দিকে যাবে না।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি নজরুল কলেজে আয়োজিত ‘নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার তাগিদ দেন এবং সরকারি নজরুল কলেজে একটি ভবন ও একটি ফটক নির্মাণের ঘোষণা দেন। কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি নজরুল কলেজ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি নজরুল কলেজ শাখা
সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. বি. এম. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, মো. জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, মো. আব্দুল মতিন এবং ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসাইন মিলন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স