মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে দ্রুত বিচার আইনের একটি মামলায় পলাতক আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুদুর রহমান পলেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাসুদুর রহমান পলেন ওই এলাকার বাসিন্দা ও মনিরুল ইসলাম (মনি) এর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তি মেহেরপুর সদর থানার একটি নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স