বানিয়াচংয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৫:৩৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৫:৩৭:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, খামারি ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন বলেন, “দেশের প্রাণিসম্পদ রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের যা কিছু আছে, তা দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “আমি নিজেও একসময় মাঠে গরু চরিয়েছি, তাই প্রাণীর মূল্য ও খামারিদের কষ্ট আমি বুঝি।”আলোচনা সভায় উপস্থিত খামারিরা উৎপাদিত দুধ বিক্রির সুবিধার্থে উপজেলায় একটি নির্দিষ্ট ‘দুধ বাজার’ স্থাপনের দাবি জানান। খামারিদের এই দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দ্রুত
বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স