ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেন সরকার এর ইকোনোমিস্ট শহিদুজ্জামান কাঁকন এর পবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০২:৫৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০২:৫৭:৩৭ অপরাহ্ন
সুইডেন সরকার এর ইকোনোমিস্ট  শহিদুজ্জামান কাঁকন এর  পবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, উপ- উপাচার্য, ট্রেজারারসহ প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন সরকার এর ইকোনোমিস্ট, কিশোরগঞ্জ- ২ আসনে বিএনপি মনোনীত ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুজ্জামান কাঁকন। গত ২৪ নভেম্বর দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছেে। এ সময় তার সাথে ছিলেন এ আর এম আলিফ অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট। তারা সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর রিসার্চ কোলাবারেশন স্থাপনের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তারা সমসামযয়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয় এর নিকটবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খাল টি পুন:খননের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। অতিথিবৃন্দ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেছার উদ্দিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার, কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ