ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম প্রধানের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:৩১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:৩১:৫৯ অপরাহ্ন
জামালপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম প্রধানের কম্বল বিতরণ
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার আসন্ন ৮নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম প্রধানের উদ্যোগে (২৭ নভেম্বর) শুক্রবার বিকাল তিনটায় এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​ শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে মানবিক এই উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম প্রধান। ​সম্প্রতি জামালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার শীতার্ত ও দুস্থ পরিবারের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।​কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম সুমন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মেম্ব সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষদের শীতের কষ্ট অনেকটাই কমে আসবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম প্রধান। ​ ​


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ