ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সদরের শৈলগাছী ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন ইসলামের উঠান বৈঠক, ১০ দফা অঙ্গীকার ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৬:৩৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৬:৩৫:৩০ অপরাহ্ন
নওগাঁ সদরের শৈলগাছী ইউপির আসন্ন  নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন ইসলামের উঠান বৈঠক, ১০ দফা অঙ্গীকার ঘোষণা
মিলন ​চন্দ্র দেবনাথ,নওগাঁ নওগাঁ সদরের ১২ নম্বর শৈলগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শৈলগাছী ইউনিয়নের শিংবাচা দক্ষিণপাড়া ২ নম্বর ওয়ার্ড এবং চকচাঁপাই উত্তরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার ছয় শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ​সাবেক ইউপি সদস্য ও শিংবাচা মসজিদের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে এবং আবু বক্কর সিদ্দিক চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় কৃষক নুরুল ইসলাম। বৈঠকে আরও বক্তব্য দেন মুকাদ্দিস হোসেন, মোস্তফা, ফারুক, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম ও জিম। ​উঠান বৈঠকে নওগাঁ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নম্বর শৈলগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর অবসরপ্রাপ্ত সদস্য এবং বন্ধন পরিবহন সার্ভিসের স্বত্বাধিকারী মো. মহসিন ইসলাম এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি শৈলগাছী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের ১০ দফা অঙ্গীকার তুলে ধরেন। ​বক্তব্যে মো. মহসিন ইসলাম দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং দল-মত-ধর্ম নির্বিশেষে সবার মতামতকে সম্মান জানিয়ে সমানভাবে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। তিনি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করার পাশাপাশি নারী ও তরুণ সমাজের নিরাপত্তা, ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, জন্ম নিবন্ধন ও নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করা, কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা, সেচ ও কৃষি সহায়তা সহজলভ্য করা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সহায়তা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার কথা জানান। ​উঠান বৈঠকে উপস্থিত বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে শৈলগাছী ইউনিয়নের উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের স্বার্থে মো. মহসিন ইসলামের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ