ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন অভিজাত এলাকার স্পা (Spa), বিউটি পার্লার ও সীসা লাউঞ্জের আড়ালে মাদক কারবার, দেহব্যবসা

গুলশান-বনানীতে স্পার আড়ালে মাদক ও দেহব্যবসার অভিযোগ, নীরব কেন প্রশাসন?

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৭:১৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৮:২০:১৯ অপরাহ্ন
গুলশান-বনানীতে স্পার আড়ালে মাদক ও দেহব্যবসার অভিযোগ, নীরব কেন প্রশাসন? অবৈধ মাদক ও সেবন: স্পা

 
নিজস্ব প্রতিবেদক |  
মোঃ সোহেল রানা 
সিনিয়র অনুসন্ধানী রিপোর্টার
 
রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন অভিজাত এলাকার স্পা (Spa), বিউটি পার্লার ও সীসা লাউঞ্জের আড়ালে মাদক কারবার, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলের মতো অনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অবৈধ মাদক ও সেবন: স্পা সেন্টারগুলোতে ম্যাসেজের আড়ালে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও মদ সরবরাহ এবং সেবনের আসর বসানোর অভিযোগ রয়েছে।
 
দেহব্যবসা: আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে নারী কর্মী দিয়ে দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত অনৈতিক ও যৌন ব্যবসা চালানোর তথ্য উঠে এসেছে।
 
ব্ল্যাকমেইল ও প্রতারণা: কিছু অসাধু চক্র খদ্দেরদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ বা ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
 
প্রভাবশালীদের সমঝোতা: স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, দালালচক্র এবং বিভিন্ন স্তরের অসাধু মহলের সাথে সমঝোতার মাধ্যমে এসব অবৈধ ব্যবসা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে প্রশ্ন উঠছে।  যুবসমাজকে সুরক্ষায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
 
খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা রাজধানীর অভিজাত গুলশান ও বনানীতে গড়ে উঠেছে কয়েক ডজন স্পা সেন্টার । প্রতিদিন বেলা ১২টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ওইসব বার ও স্পা সেন্টারে মাদক কেনাবেচা এবং দেহ ব্যবসা। অনুসন্ধানে জানা গেছে, গুলশান ও বনানীতে এসব অবৈধ কর্মকাণ্ডের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তাদের নেতৃত্বে চলছে এসব অবৈধ কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরে গুলশান, বনানীসহ বিভিন্ন অভিজাত এলাকার স্পা সেন্টার চালিয়ে যাচ্ছেন। স্পার নামে সেখানে নিয়মিত ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও মদ সেবন এবং কেনাবেচা চলে বলে অভিযোগ রয়েছে।
স্পা সেন্টারটির মূল ফটকে তালা লাগিয়ে রাখার কারণে বাইরে থেকে দেখলে মনে হবে এটি বন্ধ। নির্দিষ্ট খদ্দেররা ফোন দিয়ে গেলে তালা খুলে তাদের ভেতরে নেওয়া হয়। এরপর সেখানে নানা ধরনের মাদক দিয়ে আপ্যায়ন ও দেহপসারিণীদের মনোরঞ্জন চলে । স্থানীয়দের প্রশ্ন, কূটনৈতিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি গুলশান-বনানীর মতো নিরাপত্তাসংবেদনশীল এলাকায় যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, তাহলে দীর্ঘদিন ধরে সেগুলো কীভাবে চলমান রয়েছে? অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বৈধতা যাচাই এবং কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের যোগসাজশ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে মানবপাচার, জবরদস্তি ও মাদকসংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
 
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমের সামনে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। স্থানীয় পুলিশের কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট স্পা সেন্টার থেকে নিয়মিত মাসিক মাসোহারা গ্রহণের অভিযোগ রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ বিষয়ে বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। তবে বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
বিস্তারিত থাকছে আগামী পর্বে...


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ