জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০২:৩৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০২:৩৭:০৩ অপরাহ্ন
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে জামালপুর সদর উপজেলার জোকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জোকার পাড়া এলাকায় জামালপুর টু তারাকান্দি রুটে একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে রেললাইন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। পরে বেলা ১১ থেকে সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করেন। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেই রেললাইনটি কাটার চেষ্টা করা হয়েছিল।
ওসি রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স