কিশোরগঞ্জে ৬০ বছর বয়সী স্বামীর গোপনাঙ্গে বটির কোপ, স্ত্রী আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০৪:৫৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০৪:৫৪:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে বটি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন মিলন মিয়া (৬০)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিলন মিয়া ওই এলাকার মেহর আলী হাসু ফকিরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়ার সন্দেহ নিয়ে শনিবার রাতভর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জেরে রোববার ভোরে মিলন মিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর স্ত্রী তাসলিমা বটি দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, ঘটনার পর অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স