ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীর

​ওসমান হাদীর ওপর হামলার প্রতি নিন্দা জানিয়েছে - বিএসপি।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০১:৪৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০১:৪৯:৪৪ অপরাহ্ন
​ওসমান হাদীর ওপর হামলার প্রতি নিন্দা জানিয়েছে - বিএসপি। সভাপতি লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী,


ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি"র সভাপতি লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী,  গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি বলেনঃ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা উদ্বেগজনক, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নির্বাচনের উপযোগী নয় এই হামলা তারই ইঙ্গিত বহন করছে। 

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষিত শতাব্দির সেরা নির্বাচন করতে হলে নির্বাচনী পরিবেশও শতাব্দির সেরা হতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রেখে কোন প্রকারেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিছু দিন পূর্বেও চট্টগ্রামে একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরও আইন-শৃঙ্খলা বাহিনীতে দেশে শান্তিুপুর্ণ পরিবেশ সৃষ্টিতে উল্লেখ যোগ্য তৎপরতা দেখা যাচ্ছে না।

অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারী দেরকে গ্রেফতার এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ