মৌলভীবাজারের নাসিরাবাদ ইউনিয়নে চলছে আওয়ামীলীগ দোসর অরুণ গংদের পূণর্বাসন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১২-২০২৫ ০২:১০:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১২-২০২৫ ০২:১০:৪০ অপরাহ্ন
আওয়ামীলীগ দোসর অরুণ গংদের পূণর্বাসন
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার সদর উপজেলায় নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির হাত ধরে শুরু হলো আওয়ামীলীগের পূর্ণবাসন প্রক্রিয়া। গত ৬ ডিসেম্বর স্থানীয় গোবিন্দপুর বাজারে ফয়ছল কমিউনিটি সেন্টার এ ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আশরাফ উদ্দিন আহমদ, বদরুল ইসলাম মেদলা ও মোঃ জমশেদ কতৃক আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হলো ফ্যাসিস্ট হাসিনার দোসর অরুণ বিশ্বাস গংদের। এ অরুণ বিশ্বাস গংগন জননেতা সাবেক এম,পি এম,নাসের রহমানের গাড়ি বহরে হামলা করেছিলো মৌলভীবাজার পৌরসভার সামনে। দলের কিছু স্বার্থান্বেষী ও সুবিধাভোগীদের জন্য ত্যাগীদের মধ্যে এখন চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ত্যাগী বিএনপি নেতা বলেন, নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি একাই তিনটি জাতীয় দল সংরক্ষণ করছেন ? ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন আহমদ এর বড় ভাই জামায়াতে ইসলামী নাজিরাবাদ ইউনিয়ন এর আমির, তার ছোট ভাই নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, একই ঘরে একি হাঁড়িতে তিনটি দলের অবস্থান। এ নিয়ে সাধারণ কর্মীরা চরম বিপাকে পড়েছেন। এ অবস্থায় নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সদস্যরা চরম বিপাকে আছেন, এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা এম নাসের রহমান কে এ ইউনিয়ন থেকে জেতানো বহু কষ্টকর হবে অনেকে মনে করেন। কিছু ব্যবসায়ী দলবাজির কারনে বিএনপির বহুল আলোচিত ঘাঁটিটি অন্তদলীয় স্বেচ্ছাচারিতার কারনে হাত ছাড়ার উপক্রম। এ বিষয়ে দলের ত্যাগী নেতারা উপজেলা ও উর্ধতন বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স