ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:৫৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:৫৬:১৩ অপরাহ্ন
১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী আটক ভারতীয় দুই নারী


বেনাপোল চেকপোস্ট কাস্টসসে রোববার রাতে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী আটক হয়।
বেনাপোল চেকপোস্ট কাস্টসসে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।


গতকাল রোববার রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কর্মকর্তারা টাকাসহ এই নারীদের আটক করে।

আটক দুই নারী হলেন—ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের রিনা বৈদ্য (৩৭) এবং একই এলাকার মুক্তি শাহাজি (৫৪)।

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রোববার ভারতীয় পাসপোর্টধারী দুই নারী বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের কস্টমস স্ক্যানিং তল্লাশিকেন্দ্রে ঢোকার পর তাদের ব্যাগে বাংলাদেশি ১৭ লাখ টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দুই নারী জানায়, হুন্ডির মাধ্যমে তারা ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের কাছে থেকে জব্দ করা ১৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ