ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১২:১৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১২:১৬:৫৬ অপরাহ্ন
জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত শহীদ জিয়া গবেষণা পরিষদের
 


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ,দোয়া ও মোনাজাত ও আলোচনা সভা। প্রত্যুশে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।সকাল ১১ টায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের মাজারে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের নেতৃত্বে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ  পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।এ সময় উপস্থিত বিভিন্ন  গণমাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে  আনিসুর রহমান আনিস বলেন," শহীদ জিয়া '৭১ এ আমাদের যে স্বাধীন বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছেন-তা রক্ষা করতে হলে আগামী দিনে আমাদের অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠনের কোন বিকল্প নেই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক তালুকদার, সহ-সভাপতি লায়ন হাওলাদার এম মহিউদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মো: মানিক মিয়াসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। বিকেল ৩ টায় সংগঠনের বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের কমলকন্ঠ মিলনায়তনে  এক আলোচনা সভায়  সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক তালুকদার, সহ-সভাপতি লায়ন হাওলাদার এম  মহিউদ্দিন, প্রচার সম্পাদক গাউস আজিম ভূঁইয়া,ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো:শহীদুল ইসলাম প্রমুখ।f

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ