সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা
প্রধান আসামির বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করলো র্যাব-২
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১২-২০২৫ ১২:২৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৫ ১২:২৬:২৩ অপরাহ্ন
শরীফ ওসমান হাদিকে
বিশেষ প্রতিনিধি : মাহফুজুর রহমান.
রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ও আলামত উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-সদৃশ সামগ্রী জব্দ করা হয়েছে।
র্যাব-২-এর আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১ রাউন্ড গুলিসহ ০২টি ভরা ম্যাগাজিন এবং ০১টি চাকু উদ্ধার করেছে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে উদ্ধার
র্যাব-২ সূত্রে জানা যায়, সম্প্রতি আলোচিত এই গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বড় বোন জিয়াসমিন এর বাসা শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকি সংলগ্ন কর্ণেল গলির আশেপাশে। র্যাব ওই এলাকার সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করে।
পর্যালোচনায় দেখা যায়, গত ১২/১২/২০২৫ ইং তারিখ সকাল ১১.০৫ ঘটিকায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী একটি মোটরসাইকেলে করে উক্ত বাসা থেকে বের হয়ে যায়। একই দিনে বিকাল ১৬.০৫ ঘটিকার সময় সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী এবং তার মা ও ভাগিনাকে দুটি বিল্ডিংয়ের মাঝের ফাঁকা স্থান হতে কিছু জিনিস বের করতে দেখা যায়। এরপর ১৬.২০ ঘটিকায় ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি নিয়ে এলাকা ত্যাগ করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র্যাব-২ এর আভিযানিক দল দুই বিল্ডিংয়ের মাঝের ফাঁকা স্থান থেকে উল্লেখিত ০২ টি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও ০১ টি চাকু উদ্ধার করে।
আসামির বোনের বাসা থেকে যা যা উদ্ধার
একই অভিযানে অভিযুক্ত প্রধান আসামি ফয়সালের বোনের বাসা থেকে নিম্নোক্ত ইলেকট্রনিক্স ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে:
* ১. ওয়াল্টন কোম্পানীর ট্যাব: ০১ (এক) টি।
* ২. এন্ড্রয়েড মোবাইল: ০১ (এক) টি।
* ৩. পুরাতন বাটন মোবাইল: ০১ (এক) টি।
* ৪. জাতীয় পরিচয়পত্র: ০২ (দুই) টি।
* ৫. বিভিন্ন কোম্পানীর চেক: ০৫ (পাঁচ) টি।
* ৬. বিভিন্ন ব্যাংকের চেক বই: ১৫ টি।
* ৭. পাসপোর্ট: ০৬ (ছয়) টি।
* ৮. বিভিন্ন ব্যাংকের চেকের পাতা: ৩৮ টি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, "বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এই চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার আসামিদেরকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
পরবর্তী পদক্ষেপ: উদ্ধারকৃত আলামতগুলি এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দেবে বলে মনে করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স