ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:০৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:০৩:৫২ অপরাহ্ন
ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমে


ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৮ ডিসেম্বর) তার বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দপ্তরে নয়, বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায়বিচার করার সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত। 

প্রধান বিচারপতি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। 

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা পেয়েছে প্রধান বিচারপতির হাত ধরে। তিনি বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ