সিইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১২-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১২-২০২৫ ০১:০৪:৫৩ অপরাহ্ন
ওয়াকার-উজ-জামান ও অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মার্শাল হাসান মাহমুদ খান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স