ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিলো সহকারী হাইকমিশন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:২৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:৩০:৪৭ অপরাহ্ন
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিলো সহকারী হাইকমিশন চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ


নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম। রোববার সকালে ভারতীয় ভিসা আবেদন সেন্টার বাংলাদেশের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়।


এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম কার্যালয়ের সামনে নিরাপত্তাজনিত সমস্যার কারণে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালে চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনাকে নিরাপত্তা জনিত অজুহাত দেখিয়ে ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ