ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায়


দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির হোয়াসং সিটির বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে এ গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শরিফ ওসমান হাদির জন্য ভালোবাসায় দূর-দূরান্ত থেকে প্রবাসীরা জানাজায় অংশ নেন।

এসময়, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা।

কর্মসূচিতে বক্তারা ওসমান হাদির সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘একজন হাদি শহীদ হলেও লাখো হাদি ইতোমধ্যেই জন্ম নিয়েছে। ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে হাদির অবস্থান ছিল প্রতীকী ও অনুপ্রেরণামূলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’

এছাড়াও, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতেও ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ