ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সুদানে ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার জানাজায় মানুষের ঢল

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৭:৩২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৭:৩২:৪৬ অপরাহ্ন
​সুদানে ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার জানাজায় মানুষের ঢল সবুজ মিয়ার



সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার মরদেহ আজ রোববার (২১ ডিসেম্বর) নিজ গ্রাম গাইবান্ধার পলাশবাড়ীতে আনা হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রিয়জনের শেষবারের মতো মুখ দেখার অপেক্ষায় ছিলেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে মরদেহবাহী একটি হেলিকপ্টার গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামে তার নিজ বাড়িতে।
বাড়িতে পৌঁছানোর পর বাদ জোহর বাড়ির পাশের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম লেবু। জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে সবুজ মিয়াকে দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।
এর আগে মরদেহ গ্রহণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শনিবার দুপুরেই তার এক ভাই ও চাচা ঢাকায় যান।
রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া এই শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানাতে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহত সবুজ মিয়া পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভগবানপুর) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। শৈশবেই বাবাকে হারান তিনি। এক ভাই ও এক বোনের মধ্যে সবুজ ছিলেন সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধ মা ছকিনা বেগম ও স্ত্রী নুপুর আক্তারকে নিয়ে চলছিল তার ছোট সংসার।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ মার্চ নাটোর জেলার বাসিন্দা নুপুর আক্তারকে বিয়ে করেন সবুজ। দেড় বছরের দাম্পত্য জীবনেই থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। তাদের কোনো সন্তান নেই।
সবুজ মিয়া ২০১০ সালে এক মামার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক ধুপি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি লন্ড্রি কর্মচারীর পদে উন্নীত হন। সর্বশেষ গত ২৯ অক্টোবর ছুটিতে বাড়িতে এসে ৩ নভেম্বর পুনরায় কর্মস্থলে যোগ দেন। এরপর ৭ নভেম্বর শান্তিরক্ষী মিশনের দায়িত্বে সুদানে যান তিনি।
রাষ্ট্রের দায়িত্ব পালনে জীবন দেওয়া এই শান্তিরক্ষীর মৃত্যুতে পুরো এলাকা গভীর শোকে

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ