ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​চূড়ান্তভাবে নিবন্ধন পেল তারেক রহমানের আমজনতার দল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:৪৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৮:৪৪:৩০ অপরাহ্ন
​চূড়ান্তভাবে নিবন্ধন পেল তারেক রহমানের আমজনতার দল তারেক রহমানের


আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এর স্বাক্ষরিত নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি।

এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে গত ১৫ ডিসেম্বর শুনানি করে নির্বাচন কমিশন। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর চ্যাপ্টার ৬এ এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটির শুনানি করে সন্তুষ্ট হয়ে নিবন্ধন দিল নির্বাচন কমিশন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ