ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমে হামলা গণতন্ত্র ও জুলাই যুদ্ধের ওপর আঘাত: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৫ ০১:৩৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৫ ০১:৩৩:১৭ অপরাহ্ন
গণমাধ্যমে হামলা গণতন্ত্র ও জুলাই যুদ্ধের ওপর আঘাত: মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর


সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমের উপর আক্রমণের ঘটনাকে গণতন্ত্র ও জুলাই যুদ্ধের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সভায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। এ সময় গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের ওপর যে হামলা চালানো হয়েছে, তা স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি।

প্রতিবাদ সভায় তিনি বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ