ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধের সময় জানাল সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৪:১০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৪:১০:২৪ অপরাহ্ন
​হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধের সময় জানাল সরকার হজ প্যাকেজের
হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধের সময় জানাল সরকার

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের এ অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ ৫০ হাজার টাকা জমাদানপূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় হজ ২০২৬-এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দেননি, তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা নিশ্চিতের অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে সেই হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ