গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১২-২০২৫ ১২:৩৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৫ ১২:৩৩:৩১ অপরাহ্ন
রাশেদ খান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রবিবার তিনি পদত্যাগ করতে পারেন।’
আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।’
দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবে এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঝিনাইদহ ৪ আসনে (কালীগঞ্জ-সদর আংশিক) বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা করে কাফনের কাপড় পরে মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স