ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আদাবর যুবদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০১:১২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০১:১২:৫২ অপরাহ্ন
আদাবর  যুবদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ রাকিব হোসেন বিশাল
আদাবর  যুবদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া চাঁদের হাট মাঠ সংলগ্ন এলাকায় রাকিব হোসেন বিশাল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব আদাবর থানা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় টিক্কাপাড়া চাঁদের হাট মাঠের পাশে অবস্থানকালে একদল সসস্ত্র দুর্বৃত্ত হঠাৎ রাকিবের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশের ‘অ্যাপোলো টিম’ টহলরত অবস্থায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পালানোর সময় পুলিশ হাতে-নাতে নাঈম ও রাজিব নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি পূর্ব শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ