স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৫:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৫:৪৫:৪২ অপরাহ্ন


সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাড়িবহর নিয়ে স্মৃতিসৌধে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এ সময় সফরসঙ্গী হিসাবে আরও উপস্থিত ছিলেন, বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব, এসএম এমদাদুল হক। স্মৃতিসৌধে তাদের অভ্যর্থনা জানান, ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

এদিকে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়। মাননীয় বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com