​সেই ৫০ লাখ টাকার কী হবে, জারাকে প্রশ্ন রনির

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন


নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সাহায্য চেয়ে বিকাশে প্রায় ৫০ লাখ টাকা তুলেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর তার সেই সাহায্যের টাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে রনি লেখেন, ‘এনসিপি থেকে তাসনিম জারা পদত্যাগ করতেই পারেন।
কিন্তু এনসিপির নেত্রী হিসেবে নির্বাচন করার জন্য তিনি যে প্রায় ৫০ লাখ টাকা আমজনতার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটার কী হবে!’

তিনি আরো লেখেন, ‘প্রথমত টাকাগুলো জনগণকে ফেরত দিতে হবে! অথবা এনসিপির ফান্ডে টাকাগুলো জমা করে জনগণকে জানাতে হবে! অন্যথায় এই চাঁদার টাকা নিয়ে জারাকে যে কি বিপদে পড়তে হবে তা হয়তো তিনি কল্পনাও করতে পারছেন না!

এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচনী তহবিলের জন্য অর্থ অনুদানের আহ্বান জানান তাসনিম জারা। জারার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com