সব ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে নির্বাচন কমিশনের নির্দেশ

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:০০:৩৮ পূর্বাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান ও স্থাপনার সংস্কার–মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙা ও সংকীর্ণ সড়ক মেরামতের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত চিঠিটি জারি করা হয়।


এদিকে চিঠিতে উল্লেখ করা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণা করেছেন।

ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহ সংস্কার/মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন/সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com