​দেশের কী এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, আল্লাহ সব আপসহীনদের নিয়ে যাচ্ছেন: জুমা

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৩:৫৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৩:৫৪:২৪ অপরাহ্ন


এবার ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কী এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, যার জন্য আল্লাহ সব আপসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের ওপর রহম করুক, আল্লাহ আমাদের ওপর রহম করুক।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এসময় শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে।


তিনি আরো বলেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিল নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নেবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক ওপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com