জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৪:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৪:৩৫:৪৯ অপরাহ্ন



সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন মাদারীপুরের কালকিনির ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ।

মৌলভী আব্দুর রশিদ জানান, “আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর আমি তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার সেই দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনও নৈতিকতাকে বিসর্জন দেননি।

নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া হাজারো জেল-জুলুম ও অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো। খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে না পারলে আফসোস থেকে যেত। তাই এই শরীর নিয়ে অনেক কষ্ট করেও চলে এসেছি। আমি তার জান্নাত কামনা করছি।”

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা ৩ মিনিটে এই জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।

জানাজাকে কেন্দ্র করে বেলা ৩টা নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com