নতুন ওয়ার্ডের অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ডিএসসিসি

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:৪৩:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:৪৩:১৩ পূর্বাহ্ন

নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সে লক্ষ্যে নতুন একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, ডিএসসিসির আওতাধীন নবযুক্ত ৮টি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। গঠিত কমিটি কাজের পরিমাপ যাচাই করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব নির্ধারণ ও যাবতীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ১০-এর নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com