ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:১২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:১২:১৭ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমানের ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আবদুস সালাম।

প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে এ আসনের ভোটাররা বিপুল ভোটে নির্বাচিত করবে।

উল্লেখ্য, এ আসনে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে একই দিন বগুড়া-৬ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com