বিশেষ প্রতিনিধি: মাহফুজুর রহমান.
এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মোহাম্মদপুর থানাধীন ওই এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।