গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের দ্বারে হাবীব আজম

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৩:০১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৩:০১:৩৯ অপরাহ্ন


​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- 

পাহাড়ের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবতার উষ্ণতা নিয়ে গভীর রাতে শহরের পথে পথে ঘুরলেন

 রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টায় তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে তিনি শহরের বিভিন্ন প্রান্তে

 ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।​বনরূপা থেকে শুরু করে মানিকছড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্টেশনে ও বাজারের বারান্দায় ঘুমিয়ে থাকা 
অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। অভিযানে আরও উপস্থিত ছিলেন

 জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম এবং হিল সার্ভিসের পরিচালক মাসুদ রানা রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​শীতবস্ত্র বিতরণকালে হাবীব আজম বলেন, এই প্রচণ্ড শীতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।

বিত্তবানরা এগিয়ে এলে পাহাড়ের কোনো মানুষকেই শীতের কষ্টে ভুগতে হবে না।গভীর রাতে আকস্মিক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পথের ধারের অসহায় মানুষগুলো। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।



সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com