মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১১:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১১:৪৩:২২ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি ফেরার পথে গোপালপুর গ্রামের সানি (২০), মো. স্বাধীন (২২), মো. রুবেল (২৫) ও মো. সুমন (২৫) ওই গৃহবধূকে ধরে নিয়ে যান। পরে সানির মালিকানাধীন একটি মেহগনিবাগানে নিয়ে তাঁরা তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মহম্মদপুর থানায় হাজির হয়ে অভিযোগ দেন।

মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ পেয়ে সানি ও মো. স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com