​রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:৫২:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:৫২:৫০ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি--মো: গোলাম কিবরিয়া

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ ।এক দিন বিরতির পর আজ আবার তাপমাত্রা কমেছে। এর আগে চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল।  সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।


রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। পরে টানা চার দিন শৈত্যপ্রবাহ চলেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়, ফলে শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরের দিকে কুয়াশার মতো বৃষ্টি হলেও দুপুরে রোদের দেখা মিলেছিল। আজ বেলা ১১টা পর্যন্ত রোদ ওঠেনি, চারপাশ কুয়াশাচ্ছন্ন।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গতকালের চেয়ে আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com