​তারেক রহমানের সঙ্গে বৈঠক, নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১২:১৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১২:১৫:৫৫ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত আগামী নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে করছে বিএনপি। মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে যাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তারা। বিএনপির পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি।

নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাতদিনের শোকের শেষ দিনে অনেকে গুলশান কার্যালয়ে আসেন সমবেদনা জানাতে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com