আদাবর থানা পুলিশের অপারেশন ডেবিল হান্ট: গ্রেফতার ১৪।

আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৩:২৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৩:২৫:২৩ অপরাহ্ন


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান. 

রাজধানীর আদাবর থানা এলাকায় পুলিশের এক বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেবিল হান্ট’।
আদাবর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় ভাগ হয়ে পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ডিএমপি অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজল আকন (২৬)মোঃ হৃদয় (২৬)মোঃ আব্দুল গনি (৩০)মোঃ পলাশ (২৫)মোঃ কায়েস (২০)মোঃ সাজ্জাদ আহমেদ (১৯) মোঃ বিল্লাল হোসেন (২৮)মোঃ আলামিন (২৪) মোঃ সৌরভ (১৯) মোঃ সাকিব (২৬)মোঃ আল আমিন (২৮) মোঃ সোহাগ খাঁন (২২) কর্ণেল (১৯) এবং মোঃ সুজন হোসেন (৩০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে:

১ থেকে ৩ নম্বর ক্রমিকের আসামিদের: সংশ্লিষ্ট নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
৪ নম্বর ক্রমিকের আসামিকে: আদালতের ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে গ্রেফতার করা হয়েছে।
৫ থেকে ১৪ নম্বর ক্রমিকের আসামিদের: ডিএমপি অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। 
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ‘অপারেশন ডেবিল হান্ট’-এর মতো বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com