মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদারের ৬৮তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ জানুয়ারি) শনিবার বিকেল ৪টায় ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী মানবাধিকার কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাফেজ খাইরুল ইসলাম মুন্সি বলেন,মানবাধিকার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এই আন্দোলন আরও বিস্তৃত হবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি কামরুল হাসান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ম.এবাদৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সজিব। মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম সহ মহিলা বিষয়ক সম্পাদক বন্যা ও সকল সদস্য বৃন্দরা।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটির কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠান শেষে ড. সাইফুল ইসলাম দিলদারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মানবাধিকার আন্দোলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়