মৌলভীবাজারের অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৬:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৬:৫১:৩২ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগানবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় মো. লাল মিয়া (৪২) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে। এ সময় ডাকাতরা লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তারা একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ডাকাত দলের পিছু নেয়। পরে কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ১ হাজার ৬১০ টাকা, একটি মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।
 

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য এক ডাকাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com