বানিয়াচংয়ে দু'বার গ্রেফতারের পর থামেনি স্বামী স্ত্রীর মাদক বিক্রি।

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৭:০৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৭:০৮:৪৩ অপরাহ্ন


 মোতাব্বির হোসেন জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 

বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কামালখানী(গড়পাড়) গ্রামের কলিম মিয়া (৩৮) ও তার স্ত্রী রাজিয়া বেগম(৩০) ইয়াবা বিক্রির সময় যৌথবাহিনীর হাতে ২ বার গ্রেফতার হয়ে হাজত থেকে বের হয়ে পুরোদমে চালাচ্ছে মরণ ব্যাধি ইয়াবা ব্যবসা। ধ্বংস হচ্ছে যুবসমাজ। অনুসন্ধানে জানা যায়,রাজিয়ার ভাই ইউনুস ও ভগ্নিপতি ফুল মিয়া  নিয়মিত ইয়াবা সরবরাহ করে চলেছে। তাদের বাড়ীর উত্তর দিকে সন্ধ্যার পর থেকেই ইয়াবা খোরদের লাইন থাকে। 

তাদের দাপট এতো যে, কোন মানুষ কথা বললে নারী নির্যাতনের ভয় দেখায়। ইয়াবা বিক্রি ছাড়া জুয়া খেলায় ও গ্রেফতার হয়েছে উক্ত ব্যক্তিগণ। তাদের বিরুদ্ধে রয়েছে চেক প্রতারণাসহ একাধিকবার মামলা।  এলাকাবাসী দ্রুত তাদের আইনের আওতায় আনার
দাবী জানিয়েছেন। 
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com