এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে ছোট ভাই মুনজা রহমান (৪৫) রহমানের হাতে গাজিউর রহমান ডালিম (৫৫) খুন হয়েছেন।
দুই সহোদর ডালিম(৫৫) ও মুনজা (৪৫) আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের পুত্র।
ঘটনার বিস্তারিত স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে একে অপরের সাথে ঝগড়া বিবাদ লেগেই ছিলো। সেই সূত্র ধরেই বাড়ির জাইগা ভাগাভাগিকে কেন্দ্র করে আজ ১৪/০১/২৬ বেলা ১১ টার দিকে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বড়োভাই ডালিমের(৫৫)গলায় থাকা মাফলার ধরে ফেলে ছোট ভাই মুনজা(৪৫)। অপরদিকে মাফলারের আরেক পাশ ধরে ফেলে মুনজার স্ত্রী আনজেরা খাতুন, ফলে ঘটনা স্থলেই ডালিম গুরুতর আহত হয়ে পড়েন।
স্থানীয়দের সহযোগিতায় ডালিমকে মেহেরপুর ২৫০ শর্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেহেরপুর প্রতিনিধি হাসানুল মারুফ সদর থানার ওসি হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে থানা সুত্রে জানা গেছে,ঘটনার পরপর মুনজা ও তার স্ত্রী আনজেরা পলাতক রয়েছে ঘটনা স্থলে পুলিশ তদন্তে আছেন।