​বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১২:৫১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১২:৫১:১২ অপরাহ্ন



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের।
 
সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷
 
বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরআগে গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।
 
বিএনপি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এ ক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com