যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪৫:৫৪ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনি এলাকায় ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বেনাপোল বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান।



তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় তিন জেলার (গোপালগঞ্জ, নড়াইল ও যশোর) ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনি এলাকায় ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, সীমান্তবর্তী দুটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com