রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের নিম্নআয়ের মানুষের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। কনকনে ঠান্ডায় দিনমজুর, রিকশাচালক, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় মানুষের নিত্যদিনের সংগ্রাম যেন টিকে থাকার লড়াইয়ে রূপ নিচ্ছে। এমন বাস্তবতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীত নিবারণের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।