সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১২:৪৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১২:৪৭:১২ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগরের সোয়ারগাঁও এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং তাদেরকে হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের সময় ইউনিক পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com