​জয়নুল আবদিন ফারুক

তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছে

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৩:১১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৩:১১:৪৯ অপরাহ্ন


তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। দেশে সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। তাতে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করবেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তাঁর প্ল্যান।

সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ বলেন, তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬ বছর দেশের বাইরে থেকে দেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন।

আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com