নীলফামারী-১ স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার ভগ্নিপতি, চাপে জমিয়ত সুবিধাজনক অবস্থায় জামায়াত

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৩০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৩০:২৮ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম
(নীলফামারী প্রতিনিধি)

ডোমার - ডিমলা নীলফামারী -১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনে তার বড় বাধা হয়ে হয়ে দাড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম।  উক্ত আসনে বিগত নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম যিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর খালু ও বেগম খালেদা জিয়ার আপন ভগ্নিপতি। নীলফামারী -১  আসনে বিগত দিনে নির্বাচন করায় অধ্যাপক রফিকুল ইসলামের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ডোমার - ডিমলায় যদিও বিএনপি জোটের পক্ষ থেকে জমিয়তে ওলামা ইসলামের মহাসচিবকে মনোনীত করা হয়েছে কিন্তু অধ্যাপক রফিকুল ইসলাম এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রার্থী হওয়ায় ব্যাপক চাপের মুখে পড়েছে জোটপ্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী। উক্ত আসনে খেজুর গাছ মার্কার প্রার্থী চাপের মুখে থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর জয় অত্যন্ত সহজ হবে বলে মন্তব্য করছেন ভোটারগন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com